২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে নির্বাচনী সংঘাতে আহত ১২

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ১২ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

নাটোর, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ১২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পাঁকা গ্রামে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। বুধবার এ ইউনিয়নে ভোটগ্রহণ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, এই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সদস্য হিসেবে নির্বাচিত হন আমিনুল ইসলাম ওরফে মুকুট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমানের কয়েক সমর্থক সকাল ১১টায় পাঁকা গ্রামে গিয়ে কয়েকজন ভোটারকে টাকার বিনিময়ে ভোট দেওয়ার অভিযোগে গালমন্দ করতে থাকে। এ সময় মুকুটের সমর্থকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আহতদের বাগাতিপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ফজলুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিজয়ী সদস্য আমিনুল ইসলাম ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তাফিজুর রহমান সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছেন। বাগাতিপাড়া থানার ওসি মোজাম্মেল হক জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় কেউ মামলা করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২০০৪ ঘ.