২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লামা-আলীকদমে চেয়ারম্যান পদে বিএনপির ৬ জনের জয়

বান্দরবান পার্বত্য জেলার লামা ও আলীকদম উপজেলার নয়টি ইউনিয়নের ছয়টিতে বিএনপি সমর্থিতরা জয়ী হয়েছে। তিনটিতে জয়ী হয়েছে আওয়ামী লীগের সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 02:27 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

বান্দরবান, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান পার্বত্য জেলার লামা ও আলীকদম উপজেলার নয়টি ইউনিয়নের ছয়টিতে বিএনপি সমর্থিতরা জয়ী হয়েছে। তিনটিতে জয়ী হয়েছে আওয়ামী লীগের সমর্থকরা। বুধবার এসব ইউনিয়নে ভোটগ্রহণ হয়। বৃহস্পতিবার ফলাফল ঘোষণা করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এসব ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানদের আট জনই নির্বাচন করে হেরেছেন। শুধু একজনই জয়ী হয়েছেন। আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জামাল উদ্দিন এবং ২ নম্বর চৈত্র্য ইউনিয়নে বিএনপি সমর্থিত জয়নাল আবেদীন জয়ী হয়েছেন। লামা উপজেলায় বিএনপি সমর্থিত যারা চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন, তারা হলেন- ৪ নম্বর আজিজনগর ইউনিয়নে নাজমুল ইসলাম, ৭ নম্বর নবগঠিত ফাইতং ইউনিয়নে সামশুল আলম, ৬ নম্বর রূপসীপাড়া ইউনিয়নে ছাচিং মারমা, ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নে জাকের হোসেন মজুমদার এবং ৫ নম্বর সরই ইউনিয়নে ফরিদুল আলম। লামায় ১ নম্বর গজালিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান বাথোয়াইচিং এবং ২ নম্বর লামা সদর ইউনিয়নে একই দলের মিন্টু সেন জয়ী হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২০ ঘ.