২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধন নিয়ে আ.লীগ সাংসদদের নির্দেশনা

বিরোধীদল যাতে জনগণকে 'ভুল বুঝিয়ে' আন্দোলনে সম্পৃক্ত করতে না পারে সেজন্য দলীয় সাংসদদের আরো সক্রিয় হওয়ার আহবান জানিয়েছেন সংসদ নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 05:45 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদল যাতে জনগণকে 'ভুল বুঝিয়ে' আন্দোলনে সম্পৃক্ত করতে না পারে সেজন্য দলীয় সাংসদদের আরো সক্রিয় হওয়ার আহবান জানিয়েছেন সংসদ নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে সরকারি দলের সম্মেলন কেন্দ্রে বুধবার রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠকের একটি সূত্র জানিয়েছে, বাজেটের ওপর আলোচনায় দলীয় সাংসদরা কী বক্তব্য দেবেন, সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার বিকাল ৪টায় জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। বৈঠকে উপস্থিত একজন সাংসদ জানান, শেখ হাসিনা সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির প্রতিবেদনের উল্লেখযোগ্য অংশ উদ্ধৃত করে বৈঠকে এর যৌক্তিকতা তুলে ধরেন এবং দলীয় সাংসদদের নিজ নিজ এলাকায় গিয়ে এর যৌক্তিকতা তুলে ধরার নির্দেশ নেন। সংসদে দিনের কার্যসূচি শেষে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাত ৯টার দিকে এ বৈঠক শুরু হয়। শেষ হয় রাত ১১টার দিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২৩৪২ ঘ.