২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিবান্ধায় চেয়ারম্যান পদে আ. লীগের ৩ জন, বিএনপির ৩

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ সমর্থিতরা এবং তিনটিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি চারটিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা এবং দুইটিতে জাতীয় পার্টি সমর্থিতরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 08:25 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

লালমনিরহাট, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ সমর্থিতরা এবং তিনটিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি চারটিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা এবং দুইটিতে জাতীয় পার্টি সমর্থিতরা। মঙ্গলবার ভোটগ্রহণ শেষে রাত ২টার দিকে এ ফল ঘোষণা করেন হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান। আওয়ামী লীগ থেকে বিজয়ীরা হলেন- বড়খাতায় আবু হেনা মোস্তফা জামান সোহেল, ডাউয়াবাড়ীতে বাবলা মিয়া ও ফকিরপাড়ায় নূর ইসলাম মাস্টার। বিএনপি থেকে বিজযীরা হলেন- পাটিকাপাড়ায় সফিয়ার রহমান, গোতামারীতে জলিল উদ্দিন, ভেলাগুড়িতে আবদুস ছাত্তার। স্বতন্ত্র চার জন হলেন- গড্ডিমারীতে জামাল উদ্দিন বুলু, সির্ন্দুনায় খতিব উদ্দিন, নাওদাবাসে ফজলুর রহমান, এবং সানিয়াজানে এলাহী বকস। জাতীয় পার্টির সমর্থিত দুই জন হলেন- সিঙ্গিমারীতে এম জি মোস্তাফা, টংভাঙ্গায় সেলিম হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪২০ ঘ.