২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ১৪ চেয়ারম্যানের ১১ জনই বিএনপির

চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের ফলাফল ঘোষণা হয়েছে। এর মধ্যে ১১টিতে বিএনপি, দুটিতে আওয়ামী লীগ ও একটিতে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী জয়ী হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 04:50 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

চাঁদপুর, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের ফলাফল ঘোষণা হয়েছে। এর মধ্যে ১১টিতে বিএনপি, দুটিতে আওয়ামী লীগ ও একটিতে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী জয়ী হয়েছে। রোববার দিনভর ভোটের পর রাতে প্রত্যেকটি ইউনিয়নের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন। বিএনপি সমর্থিত বিজয়ীরা হলেন- হাবিবুর রহমান মন্টু বেপারী (বিষ্ণুপুর ইউনিয়ন), দেলোয়ার হোসেন মাস্টার (আশিকাটি), স্বপন মাহমুদ (শাহমাহমুদপুর), জাকির হোসেন তালুকদার (রামপুর), আবু জাফর সালেহ (মৈশাদী), সরদার রফিকুল ইসলাম (তরপুরচণ্ডী), মোহাম্মদ আলী পাঠান (বাগাদি), হাফিজুর রহমান (বালিয়া), ইউসুফ খান (চান্দ্রা), মোক্তার গাজী (হানার চর) এবং আবুল হোসেন প্রধানিয়া (রাজরাজেশ্বর)। সাখুয়ায় আওয়ামী লীগ নেতা সেলিম খান ও ইব্রাহিমপুরে একই দলের কাসেম খান বিজয়ী হয়েছেন। কল্যাণপুরে চেয়াম্যান নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির আব্দুল মান্নান। নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজরাজেশ্বরের একটি কেন্দ্রের ফলাফল স্থগিত থাকলেও দু'প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধানের চেয়ে ওই কেন্দ্রের ভোট সংখ্যা কম হওয়ায় হোসেন প্রধানিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪৭ ঘ.