২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশের কারাগারে পাঁচ হাজার বাংলাদেশি

বাংলাদেশের পাঁচ হাজার ৩৫ জন নাগরিক বর্তমানে বিদেশের বিভিন্ন কারাগারে আটক রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 12:43 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের পাঁচ হাজার ৩৫ জন নাগরিক বর্তমানে বিদেশের বিভিন্ন কারাগারে আটক রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, এই বাংলাদেশিরা ২৯টি দেশের বিভিন্ন কারাগারে আটক রয়েছেন। বিকাল ৫টা ২০ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবে ১ হাজার ৪৬ জন, ভারতে ৩৩০ জন, মালয়েশিয়ায় ১ হাজার ৯০০ জন, মিয়ানমারে ৭৪ জন, ইরানে ৪২ জন, থাইল্যান্ডে ৪ জন, চীনে ৮ জন, মালদ্বীপে ৩২ জন, যুক্তরাজ্যে ১৮৮ জন, পাকিস্তানে ৫ জন, কাতারে ৯৭ জন, সিঙ্গাপুরে ১৮০ জন, কুয়েতে ২৪৫ জন, আরব আমিরাতে ৩০৮ জন, তুরস্কে ১১ জন, আজারবাইজানে ৭ জন, বুলগেরিয়ায় ১০ জন, কোরিয়ায় ১২ জন, ওমানে ১৮৮ জন, ব্র"নাইয়ে ১ জন, দক্ষিণ আফ্রিকায় ২৬০ জন, জিম্বাবুয়েতে ৮ জন, তাঞ্জানিয়ায় ৯ জন, কেনিয়ায় ১ জন, আলজেরিয়ায় ৮ জন, জর্ডানে ১৯ জন, মরিশাসে ১৪ জন, বাহরাইনে ১২ জন ও সাইপ্রাসে ২৪ জন বাংলাদেশি আটক রয়েছেন। এসব দেশে বাংলাদেশের দূতাবাস থেকে এ তথ্য পাওয়া গেছে জানিয়ে মন্ত্রী বলেন, অভিবাসন আইন ভঙ্গ এবং ফৌজদারি অপরাধসহ বিভিন্ন অভিযোগে এই বাংলাদেশিদের কারাগারে পাঠানো হয়েছে। মন্ত্রী জানান, যাদের সাজা ইতোমধ্যে শেষ বা মওকুফ হয়ে গেছে তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিয়েছে সরকার। তাদের দেশে ফেরার বিষয়টি তরান্বিত করতে প্রয়োজনীয় ছাড়পত্র ও প্রযোজ্য ক্ষেত্রে বিমান টিকিটেরও ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া বিদেশে বিচারাধীন বন্দিদের আইনি সহায়তা দিতে দূতাবাসগুলোর পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হচ্ছে বলেও দীপু মনি জানান। প্রধান বিরোধী দল বিএনপি নবম সংসদের নবম অধিবেশনে অনুপস্থিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৮৩৮ ঘ.