কিশোরগঞ্জ, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী মঙ্গলবার রাতে এ ফলাফল ঘোষণা করেন। ওইদিনই সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন- রশিদাবাদ ইউনিয়নে মো. সিরাজ, লতিবাবাদে আব্দুর রাজ্জাক, মহিনন্দে মো. নূরুল হুদা, মাইজকাপনে মফিজ উদ্দিন, বৌলাই-এ তোফাজ্জল হোসেন কাদির, যশোদলে শামসুল হুদা, কর্শাকড়িয়াইলে মো. কামাল উদ্দিন, দানাপাটুলিতে এ.বি.এম. জালাল উদ্দিন, চৌদ্দশত-এ আব্দুল করিম, মারিয়ায় মো. সালাউদ্দিন আহমেদ ও বিন্নাটি ইউনিয়নে শফিকুল ইসলাম।
সারাদেশে মঙ্গলবার শুরু হওয়া এ নির্বাচন আগামী ৫ জুলাই পর্যন্ত চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৩ ঘ.
bdnews24