গোপালগঞ্জ, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
বুধবার এ ফল ঘোষণা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইয়াসির আরেফিন।
মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
পাঁচ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হলেন- উপজেলার পাটগাতী ইউনিয়নে গাজী মাসুদুল হক মাসুদ, কুশলীতে মো. পারভেজ রেজা হোসেন, বর্নিতে মো. খালিদ জমাদ্দার, ডুমুরিয়ায় শুখময় বাইন ও গোপালপুর ইউনিয়নে লাল বাহাদুর বিশ্বাস।
মঙ্গলবার (৩১ মে) থেকে এ নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজর ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭০৪ ঘ.
bdnews24