২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ৯ ইউনিয়নে ফলাফল ঘোষণা

পাবনার বেড়া উপজেলার নয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সবকটির ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

পাবনা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার বেড়া উপজেলার নয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সবকটির ফলাফল ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন। সকাল থেকে বিকাল পর্যন্ত এই নয় ইউনিয়নে ভোট গ্রহণ চলে। চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন- জাতসাকিনী ইউনিয়নে আসিফ ইকবাল রোমেল, পুরানভারেঙ্গায় একেএম মঞ্জেল উদ্দিন, নতুন ভারেঙ্গায় আমজাদ হোসেন, রুপপুরে নুরুল ইসলাম মোল্লা, চাকলায় ফারুক হোসেন, কৈটলায় আনিসুর রহমান, মাসুমদিয়ায় শহিদুল ইসলাম ওরফে নেতা শহীদ, ঢালারচরে কোরবান আলী এবং হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নে চাঁদ প্রামাণিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৯ ঘ.