ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ১০ বছরে ঢাকা ও চট্টগ্রামে দুশ ৮২ জন সংসদ সদস্য সরকারি প্লট পেয়েছেন।
এর মধ্যে বিএনপি সরকার একশ ২৫টি এবং আওয়ামী লীগ একশ ৫৭টি বরাদ্দ দিয়েছে।
নবম জাতীয় সংসদের নবম অধিবেশনে রোববার সরকারি দলের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান এ কথা জানান।
প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রীর লিখিত উত্তর পড়েন নৌমন্ত্রী শাহজাহান খান।
উত্তরে জানানো হয়, দুশ ৮২টি প্লটের মধ্যে দুশ ৮০টি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বরাদ্দ দিয়েছে। বাকি দুটি বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কৃর্তপক্ষ।
২০০৩ সালে পূর্বাচল প্রকল্পে বরাদ্দ দেওয়া প্লটগুলোর মধ্যে ২৩টি ছিলো ১০ কাঠার, একটি সাড়ে সাত কাঠা এবং একটি পাঁচ কাঠার।
২০০৫ সালে বনানী আবাসিক এলাকায় ৪২ জন সংসদ সদস্যকে মধ্যে পাঁচ কাঠা আয়তনের প্লট বরাদ্দ দেওয়া হয়। তবে ২০০৯ সালে সামসুজ্জোহা খান ও জহির উদ্দিন স্বপনের প্লট বাতিল করা হয়।
উত্তরা স
bdnews24