ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আদালতের রায় অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল হলে তিনি খুশি হবেন।
শুক্রবার বিকেলে কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাণ্ডুল ইউনিয়নে ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলামের বাড়িতে সমবেত নেতাকর্মীর উদ্দেশে এরশাদ বলেন, "তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সর্বোচ্চ আদালতের রায় সঠিক হয়েছে।"
রাজনীতিবিদরা নিজেদের ওপর বিশ্বাস রাখতে না পারায় তত্ত্বাবধায়ক সরকার চালু হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ১৯৯১ সালে এরশাদ সরকারের পতনের পর গণতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রবর্তন হয়। ১৯৯৬ সালে বিএনপি সরকারের সময়ে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে ওই পদ্ধতিকে সাংবিধানিক বৈধতা দেওয়া হয়। সুপ্রিম কোর্ট স
bdnews24