চট্টগ্রাম, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ইসলামি আইন বাস্তবায়ন কমিটিকে সমাবেশের অনুমতি দেয়নি চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
মঙ্গলবার বিকেলে সিএমপি'র সহকারী পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) সৈয়দ মেসবাহ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী বৃহস্পতিবার নগরীর আউটার স্টেডিয়াম মাঠে ইসলামি আইন বাস্তবায়ন কমিটির বিভাগীয় সমাবেশ হওয়ার কথা। এতে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনী প্রধান আতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
মেছবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইসলামি আইন বাস্তবায়ন কমিটি সমাবেশের জন্য নগরীর বিভিন্ন মাঠের জন্য আবেদন করলেও কেউ তাদের মাঠ বরাদ্দ দেয়নি।
"তারা লালদীঘি মাঠের জন্য সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এবং আউটার স্টেডিয়াম মাঠের জন্য সেনা কল্যাণ সংস্থার কাছে আবেদন করেছিল। তারাও মাঠ বরাদ্দ দেয়নি।"
তিনি বলেন, "তাই আমরাও তাদের সমাবেশ করার অনুমতি দিইনি। সমাবেশে যোগদানে ইচ্ছুক ব্যক্তিরা যাতে না আসে তার জন্য অনুরোধ জানিয়েছি।"
এছাড়া এ সমাবেশে অংশগ্রহণের জন্য আহ্বান না করারও অনুরোধ জানানো হয় বলে জানান মেসবাহ।
মাঠ ব্যবহারের অনুমতি না থাকার বিষয়টি আবেদনকরীদের জানানো হয়নি বলে দাবি করেছেন ইসলামি আইন বাস্তবায়ন কমিটি চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মঈনুদ্দিন রুহি।
তিনি বলেন, "আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সম্মেলনের জন্য মাঠ ব্যবহারে আবেদন করেছি। তারা বলছে, দিচ্ছি দেবো। দিতে পারবে না এরকম কোনো সিদ্ধান্ত আমাদের জানায়নি।"
রাত ৮টায় সংগঠনের প্রচার সম্পাদক আ ন ম আহমদ উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যে কোন মূল্যে বৃহস্পতিবারের বিভাগীয় সমাবেশ সফল করবে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি।
নগরীর শুলকবহর এলাকায় সংগঠনের কার্যালয়ে সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সংগঠনের চট্টগ্রাম জেলা আমির আল
bdnews24