২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঙ্কজ দেবনাথের স্ত্রী কারাগারে

অবৈধ সম্পদ অর্জন মামলায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের স্ত্রী মনিকা দেবনাথকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জন মামলায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের স্ত্রী মনিকা দেবনাথকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার ঢাকার ১ নম্বর বিশেষ আদালতে মনিকা আত্মসমর্পণ করলে বিচারক এএফএম আমিনুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে কারাবিধি অনুযায়ী তাকে চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ৬৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২২ মার্চ পঙ্কজ দম্পতির বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ২৬ অগাস্ট এ মামলায় পঙ্কজ দেবনাথকে ১৩ বছরের কারাদণ্ড দেয় আদালত। এ মামলায় ইতিমধ্যে পঙ্কজের সাজা বাতিল করেছে হাইকোর্ট। স্বামীকে সহায়তা করার কারণে মনিকাকে দেওয়া হয় তিন বছরের সাজা। মামলা দায়েরের পর থেকেই মনিকা পলাতক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৮৩২ ঘ.