সাতক্ষীরা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলারোয়া উপজেলা একদল সন্ত্রাসী স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বেদম প্রহার করেছে।
বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। ওই শিক্ষককে ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাঙ্গলঝাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালামের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কলারোয়া থানা পুলিশ দুপুরে তাকে গ্রেপ্তার করেছে।
ওই শিক্ষকের ভাই রেজাউল ইসলাম চেয়ারম্যান কালামসহ ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযোগে বলা হয়েছে, লাঙ্গলঝাড়া কে এল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম সকাল সাড়ে ৮টার দিকে ৬ষ্ঠ শ্রেণীতে পড়
bdnews24