২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চৌদ্দগ্রামে দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় স্থানীয় চিওড়া কলেজ ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ আল নোমান সুমন মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 11:38 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

কুমিল্লা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় স্থানীয় চিওড়া কলেজ ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ আল নোমান সুমন মারা গেছেন। তিনি একটি মটর সাইকেলে ছিলেন। মটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই সুমন মারা যান বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্য দুই মটর সাইকেল আরোহী । বুধবার পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে চৌদ্দগ্রাম থানার ওসি কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, সুমন চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। সুমন (২৫) চিওড়া গ্রামের হাজী সুলতান সওদাগরের ছেলে। আহতরা হলেন- জগন্নাথদিঘী ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি শামীম আহমেদ (২৭) এবং ছাত্রলীগকর্মী কামরুল ইসলাম (২৫)। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৭৩৪ ঘ.