২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে দুটি ইউনিয়নের নির্বাচন স্থগিত

সীমানা সংক্রান্ত জটিলতায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 10:10 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

কুড়িগ্রাম, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমানা সংক্রান্ত জটিলতায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। চরশৌলমারী নামে নতুন ইউনিয়ন গঠনের সরকারি সিদ্ধান্তের ফলে এ জটিলতা দেখা দিয়েছে। সোমবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব (পল্লী-১) কানিজ মাছুমা স্বাক্ষরিত একটি চিঠিতে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপারিনটেন্ডেট (এসপি) ও জেলা নির্বাচন কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়। তাতে উল্লেখ করা হয়, দাতভাঙ্গা ও বন্ধব ইউনিয়নের অংশ বিশেষ নিয়ে চরশৌলমারী নামে নতুন ইউনিয়ন গঠিত হওয়ায় সীমানা পুন:নির্ধারণ না হওয়া পর্যন্ত ইউনিয়ন দুটির নির্বাচন স্থগিত রাখা হবে। মঙ্গলবার সকালে রিটার্নিং কর্মকর্তা আবু ফাত্তাহ মো. রওশন কবীর এ দু'টি ইউনিয়নের নির্বাচন স্থগিত করার নোটিশ জারি করেন। আগামী ২ জুন ওই দুটি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। ওই দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৭ জন এবং সাধারণ সদস্য পদে ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাস উদ্দিন জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা পেয়ে ইউনিয়ন দুটির নির্বাচন স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) মো. হাবিবুর রহমান জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব (ইউপি) শামীমা নার্গিস স্বাক্ষরিত এক পত্রে নির্বাচন কমিশনের সচিবকে এই দুটি ইউনিয়নের সীমানা পুন:নির্ধারণ না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করার কথা উল্লেখ করেন। এরপর নির্বাচন কমিশন সীমানা নির্ধারণ সংত্র"ান্ত জটিলতার কারনে উল্লেখিত ইউনিয়ন ২টির নির্বাচন স্থগিত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬১৩ ঘ.