২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ই ভোটসহ বিভিন্ন বিষয়ে সংলাপ করবে ইসি

আগামী সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং (ই ভোট) চালুসহ মূল চারটি বিষয় নিয়ে রাজনৈতিক দল, বিশিষ্ট জন ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 03:55 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং (ই ভোট) চালুসহ মূল চারটি বিষয় নিয়ে রাজনৈতিক দল, বিশিষ্ট জন ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আলোচনার অন্য উল্লেখযোগ্য বিষয়গুলো হলো- সীমানা পুনর্নির্ধারণ অধ্যাদেশে সংশোধন, নির্বাচনী আইন সংস্কার ও দলের নির্বাচনী ব্যয় নিয়ে নতুন আইন করার সুপারিশ করা। জুলাইয়ের মধ্যে এ সংলাপ শেষ করতে চান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। সোমবার তিনি বলেন, "অন্যতম কিছু এজেন্ডা ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। এসব খসড়া প্রস্তাব তৈরির কাজও শেষ পর্যায়ে। জুনের শেষার্ধে বা জুলাইয়ের শুরুতেই দলগুলোর সঙ্গে এ নিয়ে বসবো আমরা।" গত ফেব্র"য়ারিতে দলগুলোর সঙ্গে জোটগত বছরের প্রথম সংলাপটি সফল না হওয়ায় এবার আাগেভাগেই সংলাপের দিনক্ষণ ঠিক করে দলগুলোকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সংলাপের অন্তত দুই সপ্তাহ আগে চিঠি ও সুপারিশগুলো দলগুলোর কাছে পাঠানো হবে বলে ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা জানিয়েছেন। জুলাইয়ের প্রথমার্ধে আমন্ত্রণ যেতে পারে ইসি কর্মকর্তারা জানান, জুনের শেষার্ধে সপ্তাহব্যাপি এ সংলাপ আয়োজনের পরিকল্পনা ইসির রয়েছে। কিন্তু বাজেট নিয়ে সংসদে নবম অধিবেশন পুরো জুন মাস ব্যস্ততায় সংলাপ পেছানো হতে পারে। এক্ষেত্রে জুলাইয়ের প্রথমার্ধে দিন তারিখ ঠিক রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর কাছে আমন্ত্রণপত্র পাঠানো হতে পারে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো হচ্ছে