২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রলীগের সংঘর্ষে আহত ১০

সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

সিলেট, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মোবাইল চুরি নিয়ে সোমবার দুপুরে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জনিয়েছে। বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) ছালেকুজ্জামান সাংবাদিকদের জানান, রোববার বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ বাজারের একটি দোকান থেকে ছাত্রলীগকর্মী এমরানের মোবাইল ফোন চুরি হয়। এ জন্য এমরান ছাত্রলীগকর্মী রাজুকে দায়ী করলে দু'জনের হাতাহাতি হয়। এর জেরে সোমবার বেলা ১টার দিকে বিয়ানীবাজার সরকারি কলেজে দু'পক্ষের নেতাকর্মীরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি বলে জানান পুলিশ কর্মকর্তা। প্রত্যক্ষদর্শীরা দুই রাউন্ড গুলির শব্দ শোনার দাবি করলেও পুলিশ কর্মকর্তা তা স্বীকার করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৫০ ঘ.