ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মো. মফিজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার দলের দপ্তর সম্পাদক ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ কথা জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে মফিজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
কাজী মো. মফিজুর রহমান নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৮৪০ ঘ.
bdnews24