২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে একই স্থানে বিএনপি ও ছাত্রলীগের সমাবেশ, ১৪৪ ধারা

নড়াইল জেলা বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে একই সময়ে সমাবেশ ডাকায় শহরের চৌরাস্তা ও এর আশপাশে ১৪৪ ধারা জারি করে করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

নড়াইল, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল জেলা বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে একই সময়ে সমাবেশ ডাকায় শহরের চৌরাস্তা ও এর আশপাশে ১৪৪ ধারা জারি করে করেছে স্থানীয় প্রশাসন। সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় মিছিল সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্যবর্তী নির্বাচনের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয়ের সামনে সোমবার সকাল সাড়ে ১০টায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, কেন্দ্রিয় নেতা মশিউর রহমান, সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর অংশ নেয়ার কথা। ওদিকে একই স্থানে এবং একই সময়ে জেলা ছাত্রলীগ নারীনীতির সমর্থনে ও জঙ্গীবাদের বিরোধী সমাবেশ আহ্বান করে। জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল বলেন, নারীনীতি নিয়ে বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাই আমরা (ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামীলীগ) কেন্দ্রিয় কর্মসূচির ধারাবাহিকতায় এখানেও কর্মসূচি দিয়েছি। জেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল কাদের শিকদার বলেন, "মধ্যবর্তী নির্বাচনের দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে নড়াইলের চৌরাস্তায় সমাবেশের ডাক দেয় হয়। কিন্তু জেলা ছাত্রলীগ উদ্দেশ্যমুলকভাবে কর্মসূচি দিয়ে আমাদের নির্ধারিত কর্মসূচি বানচালের ষড়যন্ত্র করেছে।" নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলী কদর জানান, বিএনপির ডাকা সমাবেশস্থলে ছাত্রলীগ সমাবেশ ডাকায় জনসাধারনের জানমালের নিরাপত্তা বিঘি