২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহীম হত্যা: প্রতিবেদনের তারিখ ফের পেছালো

যুবলীগ কর্মী ইব্রাহীম আহমেদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 11:41 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগ কর্মী ইব্রাহীম আহমেদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারো পিছিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা রোববার ধার্য দিনে প্রতিবেদন দিতে ব্যর্থ হওয়ায় ঢাকার মহানগর হাকিম এ কে আজাদ আগামী ২২ জুন নতুন তারিখ নির্ধরাণ করেন। আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ পরিদর্শক আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নিয়ে চতুর্থবারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হলো। গত বছরের ১৩ অগাস্ট আওয়ামী লীগের সংসদ সদস্য নূরন্নবী চৌধুরী শাওনের নামে নিবন্ধিত পিস্তলের গুলিতে তারই গাড়িতে নিহত হন ইব্রাহীম। এ ঘটনায় প্রথমে একটি অপমৃত্যু মামলা হলেও পরে ইব্রাহীমের ভাই ও পুলিশ আলাদা দুটি হত্যা মামলা করে। পরে আদালতের নির্দেশে একসঙ্গে দুই মামলার তদন্ত শুরু হয়। এ মামলায় শাওনের গাড়ি চালক কামাল হোসেন কালা, ব্যক্তিগত সচিব সোহেল, মাজহারুল ইসলাম মিঠু, গোলাম মোস্তফা শিমুলসহ ৭ আসামির ৬ জনই জামিনে রয়েছেন। মামলাটি তদন্ত করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারী সুপার খন্দকার আবদুল হালিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জেকে/১৭৩৪ ঘ.