২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা হাজ্জত রিমান্ডে

গ্রেপ্তার জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মো. হাজ্জত উল্লাহকে (৫৬) জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ফরিদপুর, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মো. হাজ্জত উল্লাহকে (৫৬) জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানি শেষে ফরিদপুরের এক নম্বর আমলি আদালতের বিচারক আল আমিন মাতুব্বর এ আদেশ দেন। ফরিদপুর কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো.আমিনুজ্জামান সাতদিনের রিমান্ডের আবেদন করেন। আমিনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আরো জিজ্ঞাবাসাদের জন্য হাজ্জত উল্লাহকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ফরিদপুর শহরতলির আরামবাগ রেস্টহাউস থেকে অন্তর্ঘাতমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত সন্দেহে হাজ্জত উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৯৩২ ঘ.