২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্য বিএনপি সভাপতি কমর উদ্দিন নেই

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি কমর উদ্দিন (৬০) আর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 04:04 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

সিলেট, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি কমর উদ্দিন (৬০) আর নেই। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে যুক্তরাজ্যের বার্মিংহামে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানিয়েছেন তার ছোটভাই বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি মতলুব মিয়া। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও দুই ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের হাজী রইছ আলীর ছেলে। কমর উদ্দিনের ভাই বিয়ানীবাজার উপজেলা বিএনপি সভাপতি মতলুব মিয়া বলেন, বৃহস্পতিবার তারেক রহমান ও তার স্ত্রী জুবায়দা রহমানকে নিয়ে যুক্তরাজ্যের সারে শহরের বাসা থেকে স্কটল্যান্ডের উদ্দেশে রওয়ানা হন কমর উদ্দিন। রাতে তারা বার্মিংহামে যাত্রা বিরতি করেন। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান, তার মৃত্যু হয়েছে। কমর উদ্দিন ১৯৬৩ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। বিভিন্ন সময় তিনি যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও সভাপতির দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.