২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান পরিবর্তনপরামর্শ নিতে খালেদা ডাকলেন জ্যেষ্ঠ নেতাদের

সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় কমিটির ডাকে সাড়া দেবেন কি না- সে সিদ্ধান্ত নিতে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে ডেকেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 06:03 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় কমিটির ডাকে সাড়া দেবেন কি না- সে সিদ্ধান্ত নিতে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে ডেকেছেন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ৯টার এ বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও জ্যেষ্ঠ নেতাদেরও ডাকা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী। গুলশানে খালেদার কার্যালয়ে এ বৈঠক হবে। সংসদীয় বিশেষ কমিটি আগামী রোববার সকাল ১১টায় সংসদে বিরোধীদলীয় নেতা খালেদার বৈঠকে বসার সময়সূচি নির্ধারণ করেছে। এজন্য চিঠিও পাঠানো হয়েছে। ওই বৈঠকে অংশ না নেওয়ার ইঙ্গিত বিএনপি নেতারা বলে এলেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি। খালেদা জিয়া বুধবার সাংবাদিক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেন, সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে চাইছে। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে ১৫ সদস্যের এ সংসদীয় কমিটিতে বিএনপি অন্তর্ভুক্ত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১৫৫ ঘ.