২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ আবদুল মতিনকে দেখতে গেলেন খালেদা

দীর্ঘদিন অসুস্থ সাবেক বিএনপি নেতা আবদুল মতিন চৌধুরীকে মঙ্গলবার দেখতে যান দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 01:52 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘদিন অসুস্থ সাবেক বিএনপি নেতা আবদুল মতিন চৌধুরীকে মঙ্গলবার দেখতে যান দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বিকালে রাজধানীর সিদ্ধেশ্বরী র‌্যাংগস গার্ডেন প্যালেস এর বাসভবনে অসুস্থ এই নেতার শয্যাপাশে তিনি কিছু সময় কাটান ও তার স্বাস্থ্যের খোঁঁজ-খবর নেন। এ সময় অসুস্থ মতিন চৌধুরী আবেগাপ্লুত হয়ে পড়েন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, নারায়ণগঞ্জের বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার এ সময় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন। শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপাকসের সঙ্গে সাক্ষাতের পর খালেদা জিয়া এই প্রবীণ রাজনীতিককে দেখতে যান। ১৯৯১-'৯৬ সালে খালেদার মন্ত্রিসভায় আবদুল মতিন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে প্রথমে পাট ও বস্ত্র এবং পরে দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন তিনি। দীর্ঘ এক যুগেরও বেশি সময় মতিন চৌধুরী বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন । ২০০৯ সালে ৮ ডিসেম্বর দলের কাউন্সিল অধিবেশনের পর বাধ্যর্কজনিত কারণে তাকে স্থায়ী কমিটিতে আর অন্তর্ভুক্ত করা হয়নি। বার্ধক্যজনিত কারণে গত কয়েক বছর ধরে দলীয় কার্যক্রমে অংশ নিচ্ছেন না মতিন চৌধুরী। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৪৭ ঘ.