২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র সাবেক ডিজিএফআই প্রধানের জবানবন্দি

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাদিক হাসান রুমি ১০ ট্রাক অস্ত্র মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 11:09 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাদিক হাসান রুমি। বুধবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসীর আহমেদের আদালতে তার নয় পৃষ্ঠার জবানবন্দি রেকর্ড করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে বলেন, মহানগর হাকিম বিকাল ৩টা ১০ মিনিট থেকে সাড়ে ৪টা পর্যন্ত সাদিক হাসান রুমির জবানবন্দি নেন। ২০০৪ সালে ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রামের সংরক্ষিত সিইউএফএল জেটি ঘাট থেকে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। এই ঘটনায় কর্ণফুলী থানা পুলিশ অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা করে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই প্রধানসহ মোট ১০ জন এই মামলায় কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৭০০ ঘ.