২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুল ভারপ্রাপ্ত মহাসচিব, হুদা ফিরলেন

বিএনপি থেকে বহিষ্কৃত নাজমুল হুদাকে দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া দলটির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 04:41 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি থেকে বহিষ্কৃত নাজমুল হুদাকে দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া দলটির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান। রাত সাড়ে ১০টার দিকে বৈঠক চলাকালেই নজরুল ইসলাম খান বেরিয়ে এসে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, "ব্যারিস্টার নাজমুল হুদার প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করার সিদ্ধান্ত হয়েছে।" এছাড়া দলের গঠনতন্ত্রের পদবিন্যাস অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবের দায়িত্ব পেয়েছেন বলে জানান তিনি। বুধবার রাত সোয়া ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গণি, মওদুদ আহমদ, এম শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান বৈঠকে উপস্থিত ছিলেন। হুদার প্রত্যাবর্তন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার পর তার নেতৃত্বে গঠিত প্রথম স্থায়ী কমিটির সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন নাজমুল হুদা। খালেদা জিয়ার নেতৃত্বাধীন দুই সরকারের আমলে তিনি মন্ত্রিসভার সদস্য ছিলেন। কিন্তু ঢাকার দোহার থেকে গত সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হওয়ার পর দলীয় ফোরামের বাইরে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে সমালোচনায় পড়েন এই 'জাতীয়তাবাদী' আইনজীবী। এরই মধ্যে দেশের দুই প্রধান দলের নেত্রীকে এক টেবিলে বসিয়ে সংলাপ অনুষ্ঠানের উদ্যোগ নিয়ে দলের অন্য নেতাদের তোপের মুখে পড়েন হুদা। খালেদা জিয়াও তাকে ডেকে সর্তক করে দেন। এরপর ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়ে বিএনপির ডাকা হরতাল এবং এ সংক্রান্ত মামলায় খালেদা জিয়ার কৌঁসুলিদের সমালোচনা করায় গতবছর ২১ নভেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সহসভাপতি নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির সভায় ওই সিদ্ধান্ত হয়। বহি