২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রশিবিরের ২ কর্মী আটক

নগরীর আম্বরখানা থেকে ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 11:02 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

সিলেট, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আম্বরখানা থেকে ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- নগরীর বনকলাপাড়া এলাকার আব্দুন নুরের ছেলে জালাল আহমদ (২৩) ও একই এলাকার বদরুদ্দোজার ছেলে ওসমান গনী (১৯)। বুধবার আম্বরখানা এলাকায় পুলিশের ওপর হামলার অভিযোগে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে আম্বরখানা এলাকায় মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় ছাত্রশিবিরের কিছু কর্মী পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে মিছিল থেকে দুজনকে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৪৮ ঘ.