২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার দেশে ফিরছেন খালেদা জিয়া

কাবা শরীফে বিদায় তাওয়াফ শেষে রোববার দেশে ফিরছেন খালেদা জিয়া। শনিবার রাতে তার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 03:11 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাবা শরীফে বিদায় তাওয়াফ শেষে রোববার দেশে ফিরছেন খালেদা জিয়া। শনিবার রাতে তার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। সৌদিয়া এয়ারলাইন্সের বিমানে রোববার দুপুর ৩টায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। বিএনপি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবে। গত ২০ মার্চ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সৌদি সরকারের আমন্ত্রণে চিকিৎসার জন্য সৌদি আরব যান। রিয়াদে বাদশা ফয়সাল বিন আবদুল আজিজ হাসপাতালে তিনি পায়ের চিকিৎসা নেন। চিকিৎসার পাশাপাশি খালেদা জিয়া বাদশাহ ফয়সাল ইন্সটিটিউটের চেয়ারম্যান যুবরাজ তুর্কি আল ফয়সালের সঙ্গে বৈঠক করেন। রিয়াদে প্রিন্সেস নুরা বিনতে আবদুর রহমান মহিলা বিশ্ববিদ্যালয় পরিদর্শনও করেন তিনি। এছাড়া তিনি সৌউদি আরবের প্রাচীন রাজধানী আল-দারিইয়া পরিদর্শন করেন। রিয়াদে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গেও দেখা করেন খালেদা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১১৪ ঘ.