খাগড়াছড়ি, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় নেতার মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত এ অবরোধ চলে।
এ সময় খাগড়াছড়ি থেকে দূর পাল্লার কোনো যানবাহন বা যাত্রীবাহী গাড়ী ছেড়ে যায়নি। বিচ্ছিন্নভাবে কিছু জিপ, মোটর সাইকেল ও অটোরিকশা চলেছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) জেলা শাখার সভাপতি সুধাকর ত্রিপুরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংগঠনের পানছড়ি থানার সাধারণ সম্পাদক সাগর চাকমাকে রোববার রাতে কতিপয় দুর্বৃত্ত মারধর করে।
পরে স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন সাগর চাকমার নামে মিথ্যা মামলা দায়ের করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে। এছাড়া আরো দুই কর্মীর নামেও মিথ্যা মামলা দেওয়া হয় বলে জানান সুধাকর।
সাগরের মুক্তি ও আরো দুই নেতাকর্মীর নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে এই অবরোধ কর্মসূচী দেওয়া হয়।
পানছড়ি উপজেলার চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কতিপয় দুর্বৃত্ত সা
bdnews24