২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মিছিলে আ. লীগের হামলার অভিযোগ

আব্দুল আলীমকে গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 05:06 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

জয়পুরহাট, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আব্দুল আলীমকে গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে। রোবার রাতে জেলা শহরে এই হামলায় অন্তত ১৫ আহত হন বলে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান। আব্দুল আলীমকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ সমর্থকরা শহরে একটি আনন্দ মিছিল করে। রাত ১০টার দিকে বিএনপির শতাধিক সমর্থক শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা বিএনপির মিছিলে লাঠিসোটা ও রড নিয়ে হামলা চালায়। আহতদের নাম, পরিচয় এবং তারা কোথায় চিকিৎসা নিচ্ছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শহর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোকসেদুর রহমান বলেন, তাদের বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় ১২/১৩ জন আহত হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির মিছিলে আওয়ামী লীগ সমর্থকদের হামলার কথা তিনি শুনেছেন। তবে আওয়ামী লীগের আনন্দ মিছিলের সময় বিএনপি বিক্ষোভ মিছিল বের করে ঠিক করেনি বলে তিনি মন্তব্য করেন। সদর সদর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২৩০৮ ঘ.