ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে [সরকারকে] বাধ্য করতে 'দুর্বার আন্দোলন' গড়ে তোলা হবে।
জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সন্ধ্যায় এক আলোচনা সভায় বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে আজ ষড়যন্ত্র চলছে।
"আজ আমাদের দুর্বার আন্দোলন গড়ে তোলার শপথ নিতে হবে। সরকারকে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য করতে হবে।"
রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।
বিএনপি মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত মির্জা ফখরুল বলেন, এ দেশকে যারা অকার্যকর ও পরনির্ভরশীল করে রাখতে চায়, তাদের ষড়যন্ত্রের কারণে স্বাধীনতার ৪০ বছর পূর্ণ হলেও দেশ সমৃদ্ধ লাভ করেনি। এখনো ওই ষড়যন্ত্রকারীরা সক্রিয় রয়েছে।
জিয়াকে স্বাধীনতার ঘোষক দাবি করে তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনীর সা
bdnews24