২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমুল হুদার ৭ বছরের সাজা বাতিল

ঘুষ গ্রহণের অভিযোগে বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদাকে দেওয়া সাত বছরের সাজা বাতিল করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 10:47 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ গ্রহণের অভিযোগে বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদাকে দেওয়া সাত বছরের সাজা বাতিল করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও আতাউর রহমান খানের বেঞ্চ এ রায় দেয়। একইসঙ্গে আদালত ঘুষ গ্রহণে সহযোগিতার অভিযোগে নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদার পাওয়া তিন বছরের সাজাও বাতিল করেছে। ২০০৭ সালের ২১ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. শরিফুল ইসলাম ধানমণ্ডি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, সাপ্তাহিক পত্রিকা 'খবরের অন্তরালে'র জন্য মীর জাহের হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদা। একই বছরের ২৭ আগস্ট বিশেষ জজ আদালত-১ নাজমুল হুদা ও তার স্ত্রীকে দণ্ড দেয়। পরে ওই বছর তারা হাইকোর্টে আপিল করেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান এবং নাজমুল হুদা তার পক্ষে শুনানি করেন। নাজমুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলা দায়েরের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় সাজা বাতিল করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমইউএস/পিডি/১৬৫০ ঘ.