ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
বুধবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনীতিবিদকে হারালো।
রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৯৪০ ঘ.
bdnews24