ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের সাজা বাতিল করেছে হাইকোর্ট।
বিচারপতি এম এ হাই ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার তার ১০ বছরের কারাদণ্ড বাতিল করে।
আদালতে রফিকুল আনোয়ারের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আনিসুল হক।
আনিসুল হক সাংবাদিকদের জানান, "বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গুলশানের একটি আবাসিক হোটেল থেকে অবৈধ অস্ত্রসহ চট্টগ্রাম-৪ (ফটিকছড়ি) আসনের সাবেক সাংসদ রফিকুল আনোয়ারকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী।"
"পরে এ সংক্রান্ত মামলায় বিশেষ আদালত-৭ রফিকুল আনোয়ারকে ১০ বছরের কারাদণ্ড দেয়। এই দণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলে হাইকোর্ট রুল জারি করে। রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত এ রায় দেয়।"
বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/এসএন/কেএমএস/ ২২৫৭ ঘ.
bdnews24