২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'২০১২ সালে বিদ্যুতের উৎপাদন চাহিদা ছাড়াবে'

আগামী বছরের শেষ দিকে চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের শেষ দিকে চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক। ২০১৩ সালের মধ্যে দেশ বিদ্যুৎঘাটতি ও লোডশেডিংমুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সোমবার জাতীয় সংসদে মৌখিক প্রশ্নোত্তরে সংরক্ষিত নারী আসনের সাংসদ মমতাজ বেগমের প্রশ্নের জবাবে একথা বলেন প্রতিমন্ত্রী। সন্ধ্যা ৭টা পাঁচ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপেিত্ব অধিবেশন শুরু হয়। অধিশেনের শুরুতে দিনের কার্যসূচি অনুযায়ী নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়েছে বলে জানান তিনি। মমতাজ বেগমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশে বিদ্যুতের মোট চাহিদা প্রায় ৫ হাজার মেগাওয়াট। এর বিপরীতে স্থাপিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা ৬১০৬ মেগাওয়াট হলেও গ্যাস স্বল্পতা এবং কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের সংস্কার ও পুনর্বাসনের কার্যক্রম চালু থাকায় ৩৯০০ থেকে ৪১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে। বর্তমানে বিদ্যুৎ ঘাটতির সর্বোচ্চ পরিমাণ প্রায় এক হাজার মেগাওয়াট বলে উল্লেখ করেন তিনি। বিদ্যুৎ খাতের উন্নয়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে এ সংক্রান্ত স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ইতোমধ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচির আওতায় ২০১০-১৬ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য গ্যাস সংকটকে বিবেচনায় রেখে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পাশাপাশি তরল জ্বালানি, কয়লা, ডুয়েল ফুয়েল, নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে সরকারি ও বেসরকারি খাতে মোট ১৪ হাজার ৭৭৩ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও সেগুলোর বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আন্তঃদেশীয় সহযোগিতার মাধ্যমে প্রতিবেশি দেশগুলো থেকে বিদ্যুৎ আমদানিসহ পুরাতন বিদ্যুৎ কেন্দ্র সংস্কার ও পুনর্বাসন করে উৎপাদন বাড়ানোর কার্যক্রম চলছে। বর্তমানে ২৭৩৭ মেগাওয়াট ক্ষমতার ২৯টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাধীন রয়েছে এবং ৪১৬৬ মেগাওয়াট ক্ষমতার ৩১টি বিদ্যুৎকেন্দ্র দরপত্র প্রক্রিয়ায়র বিভিন্ন পর্যায়ে রয়েছে যেগুলোর চুক্তি আগামী ছয় মাসের মধ্যে স্বাক্ষরিত হবে। "পরিকল্পনাগুলো যথাসময়ে বাস্তবায়িত হলে ২০১২ সালের শেষ দিকে বিদ্যুতের উৎপাদন চাহিদাকে ছাড়িয়ে যাবে। আশা করা যায়, ২০১৩ সালের মধ্যে দেশ বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং মুক্ত হবে," বলেন বিদুৎ প্রতিমন্ত্রী এনামুল। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রতিমন্ত্রী জানান, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পুরণের লক্ষ্যে সরকার রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। এ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে দুদেশের সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। "আগামী এপ্রিল মাসে প্রধানমন্ত্রীর রাশিয়া সফরের সময়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে। সম্ভাব্য ২০১৭-১৮ সালে রূপপুরে ১০০০ মেগাওয়াটের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ১ম ইউনিট চালু হবে।" ৭৫ শতাংশ প্রাকৃতিক গ্যাস দিয়ে চাহিদা মেটাচ্ছে নওগাঁ-৪ আসনের সাংসদ ইমাজ উদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক জানান, দেশের বাণিজ্যিক জ্বালানির প্রায় ৭৫ শতাংশ প্রাকৃতিক গ্যাস দিয়ে মেটানো হচ্ছে। এছাড়া দেশে প্রাথমিক জ্বালানি হিসেবে কয়লাও ব্যবহৃত হচ্ছে। তিনি জানান, বর্তমানে দেশের চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের জ্বালানি তেল যথেষ্ট পরিমাণে আছে। ২০০৯ সালে ৩৬ লাখ ৫৩ হাজার ২৪৯ মেট্রিক টন ও ২০১০ সালে ৩৯ লাখ ৫৬ হাজার ৭৭ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করা হয়েছে। দেশে বর্তমানে দৈনিক প্রায় ২৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস চাহিদার বিপরীতে ১৮টি গ্যাসক্ষেত্র থেকে কমবেশি দৈনিক ২০০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। সাংসদ এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে মুহিত জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমূখী। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) চলতি অর্থবছরে প্রায় ৩২ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানি করতে হবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ল আমদানি ব্যয় আরো বাড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৩৮ ঘ.