২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানি মামলা: ফকরুলের অভিযোগ গঠনের শুনানি ৩ মে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 10:33 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। ৩ মে শুনানির নতুন তারিখ ধার্য করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী সোমবার এ আদেশ দেন। আদালতে ফকরুল হাজির হলেও তার প্রধান আইনজীবী সানাউল্লাহ মিয়া ঢাকার বাইরে অবস্থান করছেন। এ কারণে তিনি সময় চেয়ে আবেদন করলে শুনানি পিছিয়ে দেওয়া হয়। ফকরুলের পক্ষে সময় চান অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেসবাহ ও এম এ জলিল উজ্জ্বল । এর আগে ২৪ জানুয়ারি মহানগর হাকিম দিলারা আলো চন্দনা এই মামলার শুনানির জন্য ১৪ মার্চ দিন ঠিক করে দেন। গত বছরের ১৮ জুলাই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভেকেট মশিউর মালেক মির্জা ফকরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ১৪ জুলাই জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত জিয়া পরিষদের আলোচনা সভায় ফকরুল আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে মানসিকভাবে অসুস্থ ও পাগল বলে অভিহিত করায় বাদী ও প্রতিমন্ত্রীর মানহানি ঘটেছে। এ মামলায় ফকরুল জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/জেকে/১৬২৮ ঘ.