২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের অপসারণ 'অবৈধ': খালেদা

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসের অপসারণের বিষয়ে হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ইউনূসকে 'অবৈধভাবে' অপসারণ করা হয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসের অপসারণের বিষয়ে হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ইউনূসকে 'অবৈধভাবে' অপসারণ করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "এ সরকার অবৈধ। তারা সম্মানীত ব্যক্তিকে সম্মান করতে জানে না। ইউনূস সাহেব হাইকোর্টের এই রায়ে মনঃক্ষুন্ন হতে পারেন, মনে কষ্ট পেতে পারেন।'' বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে অবশ্যই সম্মানীত ব্যক্তিদের উপযুক্ত সন্মান দেবে বলে জানান বিএনপি চেয়ারপারসন। গ্রাামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসের অপসারণের আদেশ চ্যালেঞ্জ করে দায়ের করা দুটি রিট মঙ্গলবার খারিজ করে দেয় হাইকোর্ট। কেন্দ্রীয় ব্যাংক গত বুধবার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী ইউনূসকে অপসারণের আদেশ দেয়। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার হাইকোর্টে রিট আবেদন করেন ইউনূস। পাশাপাশি গ্রামীণ ব্যাংকের ১২ জন পরিচালকের মধ্যে নয়জন একই দিনে একই বেঞ্চে আরেকটি রিট আবেদন করেন। ওই আবেদনেও ইউনূসকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিকালে জাতীয়তাবাদী মহিলা দল গুলশানের একটি রেস্তোরাঁয় এ মতবিনিময় সভার আয়োজন করে। খালেদা অভিযোগ করেন, বিচার বিভাগ এ সরকারের নিয়ন্ত্রণে। বর্তমান সরকারের আমলে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না। নারীর ক্ষমতায়নে অধ্যাপক ইউনূসের অবদানের কথা উল্লেখ করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, তিনি (ইউনূস) নারীর ক্ষমতায়নে অনেক কিছু করেছেন। তাকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পুরস্কারের জন্য উৎসাহী- এ দাবি করে বিরোধী দলীয় নেতা বলেন, "বিরোধী দলের ওপর নিপীড়ন, নারী নির্যাতন, ইভটিজিং, অপশাসন, অগণতান্ত্রিক আচরণ, দুর্নীতি, ঢাকাকে বসবাসের অনুপযোগী করা ইত্যাদি কাজের জন্য আমাদের প্রধানমন্ত্রী নোবেল পুরস্কার পেতে পারেন।'' বর্তমান সরকারের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, "ফখরুদ্দীন-মইনউদ্দীন এর অবৈধ সরকারের মতো এই সরকারও বৈধ নয়। অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনও অবৈধ ছিলো।'' তার দল ক্ষমতায় গেলে বর্তমান সরকারের সব কর্মকাণ্ড অবৈধ হবে বলেও ঘোষণা দেন তিনি। দেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণে নারী সমাজকে ঘরের বাইরে বেরিয়ে আসার আহবান জানিয়ে খালেদা জিয়া বলেন, "এভাবে দেশ চলতে পারে না। অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।'' এ প্রসঙ্গে তিনি মিশরের সর্বসা