ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার (পিআইও) নিয়োগের মানদণ্ড শিথিল করতে সরকারি কর্ম কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।
রোববার জাতীয় সংসদে এক সম্পুরক প্রশ্নের জবাবে এ আহ্বান জানান তিনি।
এ সময় মন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন স্পিকার আবদুল হামিদ।
আব্দুর রাজ্জাক জানান, সরকারের উন্নয়ন কাজের জন্য জনবল প্রয়োজন। সম্প্রতি পিআইও নিয়োগের জন্য একটির পরীক্ষায় ২১শ জন পরীক্ষা দিয়ে মাত্র ১৮ জন পাশ করতে পেরেছে। এখন এটি গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পিআইও না থাকায় গ্রামীণ উন্নয়ন চরমভাবে বিঘি
bdnews24