২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা কিভাবে চিঠি পাঠালেন তা তদন্ত হবে

বৃটিশ সরকার ও বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারকে কারাবন্দি সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী কিভাবে চিঠি পাঠালেন তা তদন্ত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 03:42 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃটিশ সরকার ও বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারকে কারাবন্দি সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী কিভাবে চিঠি পাঠালেন তা তদন্ত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি করেছে মন্ত্রণালয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-১ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। দুসপ্তাহের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী। এছাড়া গাজীপুরের জেলা প্রশাসক কামালউদ্দিন তালুকদার ও পুলিরে বিশেষ বিভাগের একজন প্রতিনিধিকে কমিটির সদস্য করা হয়েছে। কারাগারে আটক সালাউদ্দিন কাদের চৌধুরী চিঠি লিখে কিভাবে কারাগার থেকে পাঠালেন তা কমিটিকে তদন্ত করতে বলা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যক্তিগত সহকারী মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স