ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- )- নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য দেশের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলে মনে করছে ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৬টি সুপারিশ করেছে তারা।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক বাজার পরিস্থিতি নিয়ে তাদের মূল্যায়ন তুলে ধরেন।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মহাজোটের শরিকদের নিয়ে একটা 'খাদ্য (ফুড) সম্মেলন' করার আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খাদ্য নিরাপত্তা' শীর্ষক ওই সভায় আনিসুর বলেন, "দেশের মানুষ একটি সঙ্কটের মধ্যে রয়েছে। তা হলো বর্তমান সরকারের ছয় মাস পার না হতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।"
বোরো ও আমনের ভরা মৌসুমে চালের মূল্যের ঊর্ধ্বগতি এর প্রমাণ, বলেন তিনি।
এ সমস্যা সমাধানে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ১৬ দফা দাবি তুলে ধরা হয়।
ওইসব দাবির মধ্যে অন্যতম হচ্ছে- সারা দেশে রেশনিং এর মাধ্যমে চাল, আটা, ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মূল্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, পাইকারি ও খুচরা বাজারে সরকারের প্রভাব ও সক্ষমতা সৃষ্টি করা।
এছাড়াও মজুদদারিসহ পণ্য পরিবহনে দুর্নীতি, হয়রানি, চাঁদাবাজি বন্ধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানি শুল্ক হ্রাস এবং ভোক্তা অধিকার আইনের যথাযথ প্রয়োগ করার সুপারিশ করেছে দলটি।
আনিসুর বলেন, "বিগত বিএনপি-জামায়াত জোট এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের মধ্যে যে উদ্বেগের সৃষ্টি করেছিলো, বর্তমানেও সে ধরনের পরিস্থিতিতে পড়েছে দেশের মানুষ।"
আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে এ অজুহাতে সরকার নিজের দায় এড়াতে পারে না, মন্তব্য করেন তিনি।
সভায় সভাপতির বক্তব্যে মেনন বলেন, মহাজোটের নির্বাচনী ইশতেহারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছিলো। যার মধ্যে অন্যতম ছিলো দ্রব্যমূল্য কমিয়ে আনা। কিন্তু তা সম্ভব হয়নি।
বর্তমানে এ বিষয়টি জনগণের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "জনগণের মধ্যে আস্থার সঙ্কট সৃষ্টি হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি তাদের সমস্ত চিন্তাভাবনাকে প্রভাবিত করছে।"
খাদ্য নিরাপত্তা নিশ্চিত প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এক বক্তব্যের জবাবে তিনি বলেন, "স
bdnews24