ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশুর মুক্তির দাবি জানিয়েছে সংবাদ সম্মেলন করেছে তার দল।
রোববার সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সিদ্দিকুর রহমান অভিযোগ করেন, গ্রেপ্তারের পর মিশুকে নির্যাতন করা হচ্ছে। তাকে বলা হচ্ছে মহাজোটে যোগ দিতে।
গত ১৩ ডিসেম্বর রাতে পোশাক শ্রমিক নেতা মোশরেফাকে গ্রেপ্তার করা হয়। শ্রমিকদের ন্যায্য মজুরির জন্য আন্দোলন করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির দাবি।
সংবাদ সম্মেলনে বিভিন্ন শ্রমিক নেতার নামে মামলা প্রত্যাহার, অগ্নিদগ্ধ হয়ে নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের ১০ লাখ টাকা ক্ষতিপূরণ এবং মজুরি কাঠামো পুনর্বিন্যাসের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রবীণ রাজনীতিক নির্মল সেন, তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহও ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৫১৯ ঘ.
bdnews24