নয়াদিল্লী, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতার মৌলানা আজাদ কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি রক্ষায় নির্মিত 'বঙ্গবন্ধু স্মৃতিভবন' পরিদর্শন করেছেন তার মেয়ে শেখ রেহানা।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আজাদ কলেজের বেকার হোস্টেলে নবনির্মিত এই ভবনে যান তিনি।
সেখানে রাখা বঙ্গবন্ধুর ভাস্কর্য দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন রেহানা। এ সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু স্মৃতিভবনের তত্ত্বাবধায়ক দবির আহমেদ।
নতুন ভবনটি পরিদর্শনের পর বঙ্গবন্ধুকন্যা আজাদ কলেজের অধ্যক্ষ শুভাশিষ দত্তের সঙ্গে দেখা করেন।
গত ২৩ ফেব্র"য়ারি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি নবনির্মিত এই ভবনের উদ্বোধন করেন।
১৯৪৬-৪৭ সালে তৎকালীন ইসলামিয়া কলেজে (বর্তমানে মৌলানা আজাদ কলেজ) পড়াশোনা করার সময় বেকার হোস্টেলের ২৪ ন
bdnews24