ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে শনিবার ঢাকা ও চট্টগ্রাম মহানগর ছাড়া সারাদেশে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।
গত ২৪ ফেব্র"য়ারি এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিশ্বকাপ ক্রিকেটের কারণে ঢাকা ও চট্টগ্রামকে কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে।
বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিদ্যুৎ সঙ্কটে দেশের অর্থনীতি ও জনজীবন বিপর্যস্ত। দ্রব্যমূল্য বাড়ছে। এ অবস্থায় আবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তাই এর প্রতিবাদ জানাতে বিএনপি এ বিক্ষোভ কর্মসূচি পালন করছে।"
গত ৮ ফেব্র"য়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ায়। বর্ধিত মূল্য ১ ফেব্র"য়ারি থেকে কার্যকর করেছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০৪৫ ঘ.
bdnews24