২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্মুদ্রিত সংবিধান স্থগিতের দাবি বিএনপির

আদালতের নির্দেশনার অতিরিক্ত পরিবর্তনের অভিযোগে পুনর্মুদ্রিত সংবিধান স্থগিত করার দাবি জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের নির্দেশনার অতিরিক্ত পরিবর্তনের অভিযোগে পুনর্মুদ্রিত সংবিধান স্থগিত করার দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ দাবি জানান। একই সঙ্গে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টের প্রতি আবেদন জানান তিনি। সাবেক আইনমন্ত্রী মওদুদের অভিযোগ, সর্বোচ্চ আদালতের নির্দেশনার বাইরেও সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ পরিবর্ধন, সংশোধন, সংযোজন করা হয়েছে। মওদুদ বলেন, "সংবিধান সংশোধনী নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আদালতের রায়কে ব্যবহার করে আইন মন্ত্রণালয় সংবিধানের ৫০টি অনুচ্ছেদ পরিবর্ধন, সংশোধন, সংযোজন করেছে। এটা সম্পূর্ণ বেআইনি ও সংবিধান পরিপন্থি প্রচেষ্টা।" মুদ্রিত সংবিধানটি পরীক্ষা করার জন্য সুপ্রিম কোর্টের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, "কোন্ কোন্ অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে- তা দেখার পাশাপাশি আইন মন্ত্রণালয়কে সুপ্রিম কোর্টে তলব করা উচিত।" স