২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চ-এপ্রিলে ইউপি নির্বাচন: আশরাফুল

মার্চ থেকে এপ্রিলের মধ্যে প্রতিটি ইউনিয়ন পরিষদের নির্বাচন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 12:51 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্চ থেকে এপ্রিলের মধ্যে প্রতিটি ইউনিয়ন পরিষদের নির্বাচন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে লক্ষ্মীপুর-১ আসনের সাংসদ নাজিম উদ্দিন আহমদের লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদে নির্বাচনের জন্য ইতোমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে। আশা করা যায়, চলতি বছরের মার্চ-এপ্রিল মাসের মধ্যে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে নির্বাচন করা সম্ভব হবে। সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে বলেও মন্ত্রী জানান। সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা বুলবুলের এক প্রশ্নের জবাবে আশরাফ দেশের ৪৮২টি উপজেলায় কয়টি করে ইউনিয়ন পরিষদ রয়েছে নামসহ তার তালিকা সংসদে উপস্থাপন করেন। নবগঠিত ইউনিয়ন পরিষদসহ বর্তমানে দেশে ৪ হাজার ৫০৩টি ইউনিয়ন পরিষদ রয়েছে বলে জানান তিনি। স