২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিচার বহির্ভূত যে কোনো হত্যাকাণ্ডই দুঃখজনক'

আইন বহির্ভূত হত্যার ঘটনাগুলো তদন্ত করে অপরাধীদের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের (এসএইচআরসি) চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 10:54 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন বহির্ভূত হত্যার ঘটনাগুলো তদন্ত করে অপরাধীদের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের (এসএইচআরসি) চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তিনি বলেন, "বিচার বহির্ভূত যে কোনো হত্যাকাণ্ডই দুঃখজনক এবং এটা বরদাশত করা যায় না।" বুধবার ইউনিভার্সাল পেরিয়ডিক রিভিউ (ইউপিআর) পর্যালোচনা ও বাস্তবায়ন বিষয়ে দুই দিনব্যাপী এক সেমিনারের উদ্বোধনের পরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ইউপিআরের আয়োজন করেছে পররাষ্ট্রমন্ত্রণালয় এবং সেমিনারের আয়োজন করেছে কমনওয়েলথ সেক্রেটারিয়েট। এনএইচআরসি প্রধান বলেন, "আত্মরক্ষার জন্য একজন আরেকজনকে হত্যা করতেই পারে। কিন্তু সে হত্যা আত্মরক্ষার জন্যেই ঘটেছে কি না তা আদালতে নির্ধারিত হওয়া উচিত। যদি আদালত এমন রায় দেয় যে, আত্মরক্ষার জন্য পুলিশ বা র‌্যাব নির্দিষ্ট কাউকে হত্যা করেছে তাহলে তা মেনে নেওয়া যেতে পারে।" আইন বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী দীপু মনির একটি বক্তব্য সম্পর্কে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, "একজন মন্ত্রীর করা মন্তব্য সম্পর্কে আমি মন্তব্য করতে পারি না।" স