২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে বিএনপির বিক্ষোভ

হরতালে বাধা ও পুলিশি নির্যাতনের প্রতিবাদ এবং গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবিতে বুধবার দেশের সব জেলা ও থানা সদরে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 04:29 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে বাধা ও পুলিশি নির্যাতনের প্রতিবাদ এবং গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবিতে বুধবার দেশের সব জেলা ও থানা সদরে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। সোমবার হরতালের পর দুই দিনের যে কর্মসূচি দেওয়া হয়, এ বিক্ষোভের মধ্য দিয়ে তা শেষ হবে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৬৪টি জেলা ও সব থানা সদরে বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য জেলা কমিটিগুলোকে নির্দেশনাও দেওয়া হয়েছে।" একই দাবিতে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ হয়। মুন্সীগঞ্জের আড়িয়ল বিলে বিমান বন্দর নির্মাণ বাতিল, দেশের নতুন কোনো বিমান বন্দর না করা, পুঁজিবাজার 'কেলেঙ্কারি'র জন্য দায়ীদের বিচার, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বিএনপি সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। হরতাল কর্মসূচি পুলিশ বিএনপির নেতা-কর্মীদের মাঠে নামতে দেয়নি। দলটির দাবি, সারাদেশে তাদের পাঁচ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পুলিশি নির্যাতন ও সরকারি দলের কর্মীদের হামলায় আট শতাধিক আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০২০ ঘ.