ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপনের মামলায় মওদুদ আহমেদের দু'টি আবেদনের শুনানি আবারো পিছিয়েছে।
ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নির্মল কান্তি চৌধুরি আগামী ২৭ ফেব্র"য়ারি আবারো শুনানির দিন নির্ধারণ করেছেন।
রোববার এ মামলায় দু'টি আবেদনের ওপর শুনানির দিন ছিল। একটির ওপর আংশিক শুনানি হয়।
আবেদন দু'টির মধ্যে একটি মামলায় অব্যাহতি এবং অপরটি হিসাব বিবরণীর ব্যয়ের খাত সংক্রান্ত।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন মোশারফ হোসেন কাজল, আসামি পক্ষে ছিলেন মওদুদ নিজেই।
মওদুদ বলেন, "হিসাব বিবরণীতে ব্যয়ের কোনো ঘর না থাকায় তিনি ব্যয়ের খাত উল্লেখ করেননি। অথচ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা মামলায় মনগড়া ব্যয়ের খাতের একটি হিসাব বিবরণীতে উল্লেখ করেছেন যা বেআইনি।
"তাছাড়া সংশ্লিষ্ট আইনের কোথাও হিসাব বিবরণীতে ব্যয়ের খাত উল্লেখ করতে হবে এমন কথা বলা নেই।"
২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় দুদকের উপ-সহকারী পরিচালক মো. শরীফুল হক সিদ্দিকী মওদুদের বিরুদ্ধে মামলাটি করেন।
গত বছরের ১৬ সেপ্টেম্বর তারিখে এ আদালতে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন মওদুদ। চলতি বছরের ০২ জানুয়ারি তিনি ব্যয়ের খাত চ্যালেঞ্জ করে ৬ নম্বর বিশেষ জজ আদালতে আরেকটি আবেদন করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মওদুদের সহকারী আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।
এর আগে হাইকোর্টে তিনি ব্যয়ের খাতের এ মামলার অভিযোগ চ্যালেঞ্জ করেন। গত বছরের ৮ অগাস্ট আপিল বিভাগ মওদুদকে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট নিু আদালতে আসতে বলে।
মওদুদের বিরুদ্ধে সাত কোটি ৩৮ লাখ ৪৮ হাজার দুশ ৮৭ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়।
২০০৮ সালের ১৪ মে তারিখে মওদুদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/পিডি/২০০৯ ঘ.
bdnews24