২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মন্ত্রীর অপসারণ চায় খুলনার 'নাগরিক কমিটি'

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে অর্থ, বাণিজ্য ও খাদ্যমন্ত্রীকে সরকার থেকে অপসারণের দাবি জানিয়েছে 'বাগেরহাট জেলা সর্বদলীয় নাগরিক কমিটি' নামের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 01:58 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

বাগেরহাট, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে অর্থ, বাণিজ্য ও খাদ্যমন্ত্রীকে সরকার থেকে অপসারণের দাবি জানিয়েছে 'বাগেরহাট জেলা সর্বদলীয় নাগরিক কমিটি' নামের একটি সংগঠন। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি এ দাবি জানায়। একইসঙ্গে প্রত্যেক পরিবারের একজনকে চাকরি দেওয়া এবং বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা গ্রামে একটি বিমানবন্দর নির্মাণের দাবি জানিয়েছেন নাগরিক কমিটির নেতারা। নাগরিক কমিটির সভাপতি আলী আব্দুল্লাহ এলিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, "বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে জনগণকে যে প্রতিশ্র"তি দিয়েছিল-তা পূরণে তারা ব্যর্থ হয়েছে।" নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের অপসারণ দাবি করেন তিনি। আব্দুল্লাহ এলিন বলেন, ফয়লা গ্রামে বিমানবন্দর নির্মাণের জন্য প্রায় দুই যুগ আগে জমি অধিগ্রহণ করা হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। অন্যান্যের মধ্যে নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মোহম্মদ আলী, দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, নির্বাহী সদস্য মানিক সাহা, দীপক ঘোষ এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/১৯৫২ ঘ.